কীর্তন
কীর্তন [ kīrtana ] বি. ১. গুণবর্ণনা (মহিমা কীর্তন), যশঃপ্রচার; ২. নামগান; ৩. রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গান; ৪. রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গানের ভঙ্গি (কীর্তনাঙ্গ গান)। [সং. √ কৃত্ + অন]। কীর্তক–বিণ. কীর্তনকারী। কীর্তনাঙ্গ–বিণ. কীর্তনগানের সুরযুক্ত। কীর্তনীয়া, (কথ্য) কীর্তনে, কীর্তুনে–বিণ. বি. কীর্তনগায়ক। কীর্তনীয়–বিণ. কীর্তনযোগ্য; প্রচারযোগ্য। বিণ. (স্ত্রী.) কীর্তনীয়া। কীর্তিত–বিণ. কীর্তন করা হয়েছে এমন; সুখ্যাতির বিষয়ীভূত।