কু
কু১ [ ku ] বি. ১. পৃথিবী; ২. আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা (‘কু-কথায় পঞ্চমুখ’: ভা. চ.); ৩. পাপ, দোষ, অমঙ্গল (কু পরিহার করা)। ☐ বিণ. ১. মন্দ, কুত্সিত (কুকথা, কু-অভ্যাস); ২. অমঙ্গলজনক (কুদৃষ্টি, কুলক্ষণ); ৩. কুটিল, দুষ্ট (কুমন্ত্রণা); ৪. দুর্লভ (কু-আশা)। [সং. √ কু + উ]। কু২, কূ [ ku২., kū ] বি. ১. সামরিক অভ্যুত্থান; ২. রাজনৈতিক বা সামরিক অভ্যুত্থানের ফলে সরকার বদল, কুদেতা। [ইং. coup < ফ. coup d'e'tat]।