কুঁকড়া
কুঁকড়া১, কুঁকড়ো–বি মোরগ, কুক্কুট। [সং কুক্কুট] কুঁকড়ি–বি (স্ত্রী) মুরগি। কুঁকড়া২, কোঁকড়ো–ক্রি. ১. কুঞ্চিত হওয়া বা করা (পাতাগুলো কুঁকড়ে গেছে); ২. জড়সড় হওয়া বা করা (ভয়ে কুঁকড়ে গেছে)। [প্রা. বাং. কোঁকড়]। কুঁকড়ানো–ক্রি. কুঁকড়ে যাওয়া; কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন; জড়সড় ভাব। ☐ বিণ. কুঞ্চিত; জড়সড়।