কুঙ্গি

কুঙ্গি [ kuṅgi ] বি. ছোট ঝাঁপি, পেঁটরা বা ঠোঙা, খুঙ্গি। [দেশি]।

কুঁড়োজালি

কুঁড়োজালি, কুঁড়াজালি–বি. ১. মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ; ২. (ব্যঙ্গে) বৈষ্ণবের জপমালার থলি। [বাং. কুঁড় + জাল + ই]।

কুঁড়াজালি

কুঁড়াজালি, কুঁড়োজালি–বি. ১. মাছ ধরার ক্ষুদ্র জালবিশেষ; ২. (ব্যঙ্গে) বৈষ্ণবের জপমালার থলি। [বাং. কুঁড় + জাল + ই]।

কুঁচাকাঁচা

কুঁচাকাঁচা–বি. কচি ছেলেমেয়ে (কুঁচোকাঁচাদের নিয়ে রাস্তায় বেরিয়েছ কেন?)।

কুঁচকিকণ্ঠা

কুঁচকিকণ্ঠা–ক্রি-বিণ. কুঁচকি থেকে গলা পর্যন্ত, আকণ্ঠ, আড়গিলে করে (নেমস্তন্নবাড়ি গিয়ে কুঁচকিকণ্ঠা খেয়েছে)।

কুচকি

কুচকি, কুঁচকি–বি. ঊরু ও কোমরের সন্ধিস্হল, groin. [তু. হি. কুচকি]।

কুঁচকানো

কুঁচকানো–ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন। ☐ বিণ. কুঞ্চিত।

কুঁচকা

কুঁচকা–ক্রি. কুঞ্চিত হওয়া বা করা (চামড়া কুঁচকে গিয়েছে)। [সং. √ কুঞ্চ্ + বাং. আ]। কুঁচকানো–ক্রি. কুঞ্চিত হওয়া বা করা। ☐ বি. কুঞ্চন। ☐ বিণ. কুঞ্চিত।

কুঁকড়িসুকড়ি

কুঁকড়িসুকড়ি, কুঁকড়িমুকড়ি–বিণ. কুণ্ডলী পাকিয়ে রয়েছে এমন; জড়সড় (শীতে কুঁকড়িমুকড়ি হয়ে আছে)। [তু. হি. কুঁকড় সুঁকড়]।

কুঁকড়িমুকড়ি

কুঁকড়িমুকড়ি, কুঁকড়িসুকড়ি–বিণ. কুণ্ডলী পাকিয়ে রয়েছে এমন; জড়সড় (শীতে কুঁকড়িমুকড়ি হয়ে আছে)। [তু. হি. কুঁকড় সুঁকড়]।