কুকুর

কুকুর [ kukura ] বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। কুকুরকুণ্ডলী–বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। কুকুরছড়ি–বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরেদাঁত–বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর–(প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল–(প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা।

কুক্কুটাসন

কুক্কুটাসন–বি. যৌগিক আসন বা ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ।

কুক্কুট

কুক্কুট [ kukkuṭa ] বি. মোরগ বা মুরগি। [সং. কু (পৃথিবী) + √ কুট্ + অ]। বি. (স্ত্রী.) কুক্কুটী। কুক্কুটাণ্ড–বি. মুরগির ডিম। কুক্কুটাসন–বি. যৌগিক আসন বা ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ।

কুক্কুভ

কুক্কুভ [ kukkubha ] বি. ১. মোরগ; ২. বনমোরগ; ৩. চক্রবাক পাখি, কুক পাখি। [সং. কুক্ + √ কু + ভ]।

কুক্কুর

কুক্কুর [ kukkura ] বিণ. কুকুর। [সং. √ কুক্ + ক + উর-তু. সং. কুর্কুর্]। বি. (স্ত্রী.) কুক্কুরী।