কুকরি

কুকরি [ kukari ] বি. ভোজালির মতো ছোট তরবারিবিশেষ; সাধারণত নেপালিদের ব্যবহৃত ছোট তরবারিবিশেষ।

কুকর্মী

কুকর্মী (-মিন্), কুকর্মা (-মন্)–বিণ. বি. অসত্ বা হীন কর্মকারী (ব্যক্তি)।

কুকর্মা

কুকর্মা (-মন্), কুকর্মী (-মিন্)–বিণ. বি. অসত্ বা হীন কর্মকারী (ব্যক্তি)।

কুকর্ম

কুকর্ম [ kukarma ] (-র্মন্) বি. অসত্ বা হীন কাজ; খারাপ কাজ। [সং. কু + কর্মন্]। কুকর্মা (-মন্), কুকর্মী (-মিন্)–বিণ. বি. অসত্ বা হীন কর্মকারী (ব্যক্তি)।

কুকশিমা

কুকশিমা [ kuka-śimā ] বি. কুকুর-শোঁকা গাছ, ওষুধরূপে ব্যবহৃত হয় এমন গাছবিশেষ। [দেশি]।

কুকার্য

কুকার্য [ kukārya ] বি. অসত্ বা হীন কাজ। [সং. কু + কার্য]।

কুকীর্তি

কুকীর্তি [ kukīrti ] বি. অপকীর্তি, কুকর্ম, অসত্ বা হীন কাজ। [সং. কু + কীর্তি]।

কুকুরেদাঁত

কুকুরেদাঁত–বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত।

কুকুরছড়ি

কুকুরছড়ি–বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ।