কুঁদো

কুঁদো, কুঁদা৩–বি. ১. বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; ২. গাছের গুঁড়ি; ৩. মোটা কাঠের খণ্ড; ৪. কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]।

কুঁদা

কুঁদা১–ক্রি. ১.কুঁদযন্ত্রে ঘুরিয়ে কাটা; ২. খোদাই করা; ৩. কেটে গঠন করা। ☐ বি. উক্ত সব অর্থে। [বাং. √কুঁদ্ + আ]। কুঁদন১–বি. খোদাই। কুঁদা২, কোঁদা–ক্রি. ১. লম্ফঝম্প করা, লাফানো; ২. আস্ফালন করা; ৩. মারার জন্য তেড়ে বা রুখে যাওয়া। ☐ বি. উক্ত সব অর্থে। [< সং. √ কুর্দ্]। কুঁদন২, কোঁদন–বি. আস্ফালন; লম্ফঝম্প (নাচনকোঁদন)। কুঁদা৩, কুঁদো–বি. ১. বন্দুক, রাইফেল ইত্যাদির কাঠের বাঁট; ২. গাছের গুঁড়ি; ৩. মোটা কাঠের খণ্ড; ৪. কোনো জিনিসের বড় খণ্ড বা চাঙড় (মিছরির কুঁদো)। [ফা. কুন্দা]।

কোঁদা

কোঁদা, কুঁদা২–ক্রি. ১. লম্ফঝম্প করা, লাফানো; ২. আস্ফালন করা; ৩. মারার জন্য তেড়ে বা রুখে যাওয়া। ☐ বি. উক্ত সব অর্থে। [< সং. √ কুর্দ্]।

কোঁদন

কোঁদন, কুঁদন২, –বি. আস্ফালন; লম্ফঝম্প (নাচনকোঁদন)।

কুঁদন

কুঁদন১–বি. খোদাই। কুঁদন২, কোঁদন–বি. আস্ফালন; লম্ফঝম্প (নাচনকোঁদন)।

কুঁদুলি

কুঁদুলি, কোন্দলি–বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (তার মতো কুঁদুলি মেয়ে সচরাচর দেখা যায় না)। [বাং. কোঁদল (< সং. কন্দল) + ইয়া > এ + ই]। বিণ. (পুং.) কুঁদুলে।

কুক দেওয়া

কুক দেওয়া–ক্রি. বি. ১. ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; ২. আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)।

কুক

কুক [ kuka ] বি. ১. (ছোটদের খেলার সময়ের) তীব্র সংকেতধ্বনিবিশেষ; ২. ডাকাতদের সংকেতধ্বনিবিশেষ। [দেশি]। কুক দেওয়া–ক্রি. বি. ১. ছোটদের খেলার সময় বা ডাকাতদের সংকেতধ্বনি দেওয়া; ২. আর্তনাদ করা (কুক দিয়ে কাঁদছে)।

কুকথা

কুকথা [ kukathā ] বি. ১. কুত্সিত কথা; দুর্বাক্য; অশ্লীল কথা; ২. (বিরল) ‘কু’ অর্থাত্ পৃথিবী সম্বন্ধে কথা বা তত্ত্ব অথবা আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা (‘কুকথায় পঞ্চমুখ’: ভা. চ.)। [সং. কু + কথা]।