কুচকুচে

কুচকুচে–বিণ. কুচকুচ করছে এমন, চকচকে ও গাঢ় (কুচকুচে কালে চুল)।

কুঁজড়োমি

কুঁজড়োমি, কুঁজড়োপনা–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।

কুঁজড়োপনা

কুঁজড়োপনা, কুঁজড়োমি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।

কুঁজড়ামি

কুঁজড়ামি, কুঁজড়াপনা–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।

কুঁজড়াপনা

কুঁজড়াপনা, কুঁজড়ামি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।

কুঁজড়ো

কুঁজড়ো, কুঁজড়া–বিণ. ১. ঝগড়াটে, কুঁদুলে; ২. কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। কুঁজড়োপনা, কুঁজড়োমি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।

কুঁজড়া

কুঁজড়া, কুঁজড়ো–বিণ. ১. ঝগড়াটে, কুঁদুলে; ২. কুটিলমনা। [বাং. কুঁজ + ড়া]। কুঁজড়াপনা, কুঁজড়ামি–বি. ঝগড়াটে ভাব; কুটিলতা।

কুঁজিকাঠি

কুঁজিকাঠি, কুঁজি–বি. চাবি। [সং. কুঞ্চিকা; তু. হি. কুঞ্জী]

কুঁজি

কুঁজি১, কুঁজিকাঠি–বি. চাবি। [সং. কুঞ্চিকা; তু. হি. কুঞ্জী] কুঁজি২–বিণ. বি. (স্ত্রী.) কুঁজা।

কুঁজো

কুঁজো (কথ্য), কুঁজা–বিণ. কুঁজওয়ালা। ☐ বি. কুঁজওয়ালা লোক। বিণ. বি. (স্ত্রী.) কুঁজি।