কুছ

কুছ [ kucha ] বিণ. সর্ব. কিছু। [হি. কুছ্]।

কুচ্ছিত

কুচ্ছিত, কুচ্ছা [ kucchita, kucchā ] যথাক্রমে কুত্সিত ও কুত্সা-এর কথ্য রূপ।

কুচ্ছা

কুচ্ছা, কুচ্ছিত [ kucchā, kucchita ] যথাক্রমে কুত্সা ও কুত্সিত-এর কথ্য রূপ।

কুচুরমুচুর

কুচুরমুচুর [ kucura-mucura ] বি. অব্য. ভাজা বা মুচমুচে জিনিস চিবিয়ে খাওয়ার শব্দ। [ধ্বন্যা.]।

কুচুত্

কুচুত্ [ kucut ] অব্য. বি. নরম জিনিস ছোট এক কোপে কেটে ফেলার শব্দ। [ধ্বন্যা.]।

কুচুণ্ডে

কুচুণ্ডে, কুচুটে, কুচুঢিয়া [ kucuṇḍē, kucuṭē, kucuḍhiẏā ] বিণ. ১. হিংসুটে; ২. কুটিলস্বভাব; ৩. কুচক্রী। [দেশি]।

কুচুঢিয়া

কুচুঢিয়া, কুচুণ্ডে, কুচুটে [ kucuḍhiẏā, kucuṇḍē, kucuṭē ] বিণ. ১. হিংসুটে; ২. কুটিলস্বভাব; ৩. কুচক্রী। [দেশি]।

কুচুটে

কুচুটে, কুচুঢিয়া, কুচুণ্ডে [ kucuṭē, kucuḍhiẏā, kucuṇḍē ] বিণ. ১. হিংসুটে; ২. কুটিলস্বভাব; ৩. কুচক্রী। [দেশি]।

কুচলে

কুচলে, কুচিলা [ kucalē, kucilā ] বি. (ওষুধে ব্যবহৃত) বিষতরুবিশেষ বা তার ফল বা বীজ। [সং. কুচেলক]।

কুচিন্তা

কুচিন্তা [ kucintā ] বি. ১. অসত্ চিন্তা; ২. অশুভ চিন্তা; ৩. দুশ্চিন্তা, দুর্ভাবনা। [সং. কু + চিন্তা]।