কুলপি
কুলপি, কুলফি [ kulapi, kulaphi ] বি. ১. বরফ জমাট করার জন্য ব্যবহৃত টিনের চোঙাকৃতি ছাঁচ; ২. কুলপিতে জমানো বরফের খাবার। [হি. কুলফী < আ. কুফ্ল্তালা]। কুলপিবরফ, কুলফিবরফ–বি. কুলপিতে জমানো বরফ; চেটে বা চুষে খাবার মতো বরফের মিঠাইবিশেষ। কুলপিমালাই, কুলফিমালাই–বি. চিনি ও দুধের সঙ্গে কুলপিতে জমানো বরফের মিঠাইবিশেষ।
কুজ্ঝটিকা
কুজ্ঝটিকা, কুজ্ঝটি, কুজ্ঝটী [ kuj-jhaṭikā, kuj-jhaṭi, kuj-jhaṭī ] বি. কুয়াশা, কুহেলিকা। [সং. ক + উত্ + √ ঝট্ + ইক + আ]।