কুটনো কোটা

কুটনো কোটা, কুটনা কোটা–ক্রি. বি. রান্নার জন্য তরকারি কোটা।

কুটনা কোটা

কুটনা কোটা, কুটনো কোটা–ক্রি. বি. রান্নার জন্য তরকারি কোটা।

কুটনা

কুটনা, (কথ্য) কুটনো [ kuṭanā, (kathya) kuṭanō ] বি. রান্নার জন্য ছোট ছোট খণ্ডে কাটা বা কাটবার তরকারি (এখনও কুটনো কোটা হয়নি)। কুটনা কোটা, কুটনো কোটা–ক্রি. বি. রান্নার জন্য তরকারি কোটা।

কুঞ্জল

কুঞ্জল [ kuñjala ] বি. পান্তাভাতের জল, আমানি। [সং. কু + জল (নি.)]।

কুঞ্জর

কুঞ্জর [ kuñjara ] বি. ১. হাতি; ২. (অন্য শব্দের পরে সমাসবদ্ধ হলে) শ্রেষ্ঠ (নরকুঞ্জর)। [সং. কুঞ্জ(=হস্তিদন্ত) + র]। বি. (স্ত্রী.) কুঞ্জরা, কুঞ্জরী।

কুঞ্চিকা

কুঞ্চিকা [ kuñcikā ] বি. ১. কুঁচ, গুঞ্জাফল; ২. বাঁশের কঞ্চি; ৩. চাবি; ৪. সূচি, নির্ঘণ্ট; ৫. কুঁচে মাছ। [সং. √ কুন্চ্ + অক + আ]।

কুঞ্চী

কুঞ্চী, কুঞ্চি [ kuñcī, kuñci ] বি. পরিমাণবিশেষ (১ কুঞ্চি = ৮ মুষ্টি); খুঁচি। [সং. √ কুন্চ্ + ই, ঈ]।

কুঞ্চি

কুঞ্চি, কুঞ্চী [ kuñci, kuñcī ] বি. পরিমাণবিশেষ (১ কুঞ্চি = ৮ মুষ্টি); খুঁচি। [সং. √ কুন্চ্ + ই, ঈ]।