কুটোকাটা

কুটোকাটা [ kuṭō-kāṭā ] বি. ১. খুব ছোটখাটো জিনিসপত্র; ২. অকিঞ্চিত্কর বা তুচ্ছ জিনিসপত্র। [দেশি]।

কুটুর কাটুর

কুটুর কাটুর, কুটুর কুটুর–অব্য. বি. ক্রমাগত ওই শব্দ (ইঁদুরের কুটুর কুটুর)।

কুটুর কুটুর

কুটুর কুটুর, কুটুর কাটুর–অব্য. বি. ক্রমাগত ওই শব্দ (ইঁদুরের কুটুর কুটুর)।

কুটুর

কুটুর [ kuṭura ] অব্য. বি. ছোট ও সূক্ষ্ম দাঁত বা অস্ত্র দিয়ে কাঠজাতীয় দ্রব্য কাটার লঘু শব্দ। কুটুর কুটুর, কুটুর কাটুর–অব্য. বি. ক্রমাগত ওই শব্দ (ইঁদুরের কুটুর কুটুর)।

কুটীর

কুটীর (বর্জি.) , কুটির [ kuṭīra, kuṭira ] বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। কুটিরশিল্প–বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প।

কুটির

কুটির, (বর্জি.) কুটীর [ kuṭira, (barji.) kuṭīra ] বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। কুটিরশিল্প–বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প।

কুটিরশিল্প

কুটিরশিল্প–বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প।

কোটনা

কোটনা১, কোটন, কুটন, –বি. কোটার কাজ। কোটনা২  [ kōṭanā ] বি. ১. যে পুরুষ গুপ্তপ্রণয়ের নায়ক-নায়িকার মিলনে সাহায্য করে; ২. কান-ভাঙানি দিয়ে বিবাদ বাধায় এমন লোক। [সং. কুট্টনী-র বাং. পুং. রূপ]।  

কুটনি

কুটনি [ kuṭani ] বি. (স্ত্রী.) নায়ক-নায়িকার বা স্ত্রী-পুরুষের অবৈধ মিলন সংঘটনকারিণী; দূতী। [সং. কুট্টনী]। বি. (পুং.) কোটনা।

কুটনো

কুটনো (কথ্য), কুটনা [ kuṭanō, kuṭanā] বি. রান্নার জন্য ছোট ছোট খণ্ডে কাটা বা কাটবার তরকারি (এখনও কুটনো কোটা হয়নি)। কুটনা কোটা, কুটনো কোটা–ক্রি. বি. রান্নার জন্য তরকারি কোটা।