কুঠ

কুঠ [ kuṭha ] বি. কুষ্ঠরোগ। [সং. কুষ্ঠ]।

কুড্মলিত

কুড্মলিত, কুট্মলিত–বি. মুকুলিত; কুঁড়িযুক্ত।

কুট্মলিত

কুট্মলিত, কুড্মলিত–বি. মুকুলিত; কুঁড়িযুক্ত।

কুড্মল

কুড্মল, কুট্মল [ kuḍmala, kuṭmala ] বি. কলিকা, কুঁড়ি। [সং. √ কুট্, √ কুড্ + মল]। কুট্মলিত, কুড্মলিত–বি. মুকুলিত; কুঁড়িযুক্ত।

কুট্টিম

কুট্টিম [ kuṭṭima ] বি. ১. চাতাল; ২. পাকা মেঝে (গৃহকুট্টিম); ৩. রত্নের খনি। [সং. কুট্ট + ইম]।

কুট্মল

কুট্মল; কুড্মল [ kuṭmala; kuḍmala ] বি. কলিকা, কুঁড়ি। [সং. √ কুট্, √ কুড্ + মল]। কুট্মলিত, কুড্মলিত–বি. মুকুলিত; কুঁড়িযুক্ত।

কুট্টিত

কুট্টিত [ kuṭṭita ] বিণ. ১. খণ্ডিত, ছেদিত, কর্তিত; ২. পেষণ বা চূর্ণ করা হয়েছে এমন। [সং. √ কুট্ট্ + ত]।

কুট্টক

কুট্টক–বিণ. বি. পেষণকারী; ছেদক।

কুট্টন

কুট্টন [ kuṭṭana ] বি. ১. ছেদন, কর্তন; ২. খনন, খোঁড়া; ৩. নিষ্পেষণ; ৪. নিন্দা করা, দোষারোপ। [সং. √ কুট্ট্ + অন]। কুট্টক–বিণ. বি. পেষণকারী; ছেদক। কুট্টনী–বি. (স্ত্রী.) দূতী, কুটনি।