কুটুম্ব
কুটুম্ব, (কথ্য) কুটুম [ kuṭumba, kuṭuma ] বি. ১. আত্মীয়; ২. পোষ্যবর্গ, পরিবারভুক্ত লোকজন; ৩. বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ ব্যক্তি (বাড়িতে কুটুম এসেছে)। [সং. √ কুটুম্ব্ + অ]। নতুন কুটুম–বি. সম্প্রতি যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্হাপিত হয়েছে। বড় কুটুম–বি. (কৌতু.) শ্যালক, সম্বন্ধী। কুটুম্বী (-ম্বিন্)–বিণ. (স্ত্রী.) কুটুম্ববিশিষ্টা। ☐ বি. ১. পতিপুত্রযুক্তা স্ত্রী; ২. গৃহিণী; ৩. মেয়েকুটুম। কুটুম্বিতা–বি. ১. আত্মীয়তা; ২. বৈবাহিক সম্পর্ক ও তজ্জনিত আদান-প্রদান বা লৌকিকতা।