কুণ্ঠ

কুণ্ঠ [ kuṇṭha ] বিণ. ১. (অন্য শব্দের পরে সমাসবদ্ধভাবে ব্যবহৃত) অনিচ্ছুক, কাতর (ব্যয়কুণ্ঠ, শ্রমকুণ্ঠ); ২. সংকুচিত, কুণ্ঠিত (অকুণ্ঠ)। [সং. √ কুণ্ঠ্ + অ]। কুণ্ঠা–বি. সংকোচ; জড়তা; লজ্জা; দ্বিধা; ভয়। কুণ্ঠিত–বিণ. কুণ্ঠাযুক্ত; সংকুচিত; দ্বিধাগ্রস্ত; লজ্জিত (দানগ্রহণে কুণ্ঠিত); অপ্রতিভ। বিণ. (স্ত্রী.) কুণ্ঠিতা।

কুড়ুরমুড়ুর

কুড়ুরমুড়ুর [ kuḍura-muḍura ] অব্য. কুড়কুড় ও কুড়মুড়-এর চেয়ে লঘুতর শব্দ।

কুড়ালি

কুড়ালি (বিরল), কুড়াল, কুড়ুল [ kuḍāli, kuḍāla, kuḍula ] বি. কুঠার, পরশু, কাঠ বা গাছ কাটার কাঠের হাতলওয়ালা অস্ত্রবিশেষ। [সং. কুঠার]।

কুড়ুল

কুড়ুল, (বিরল) কুড়ালি, কুড়াল [ kuḍula, kuḍāli, kuḍāla ] বি. কুঠার, পরশু, কাঠ বা গাছ কাটার কাঠের হাতলওয়ালা অস্ত্রবিশেষ। [সং. কুঠার]।

কুড়াল

কুড়াল, কুড়ুল, (বিরল) কুড়ালি [ kuḍāla, kuḍula (birala) kuḍāli ] বি. কুঠার, পরশু, কাঠ বা গাছ কাটার কাঠের হাতলওয়ালা অস্ত্রবিশেষ। [সং. কুঠার]।

কুড়বা

কুড়বা [ kuḍbā ] বি. ভূমির পরিমাণবিশেষ (২ কাঠা = ১ কুড়বা = ১ বিঘা), বিঘা। [সং. কুড়ব]।

কুড়কুড়

কুড়কুড় [ kuḍ-kuḍ ] অব্য. বি. ভাজা কড়াই, মুড়ি ইত্যাদি চিবানোর শব্দ। [ধ্বন্যা.]।

কুঠুরি

কুঠুরি [ kuṭhuri ] বি. ছোট কক্ষ বা কামরা। [দ্র কুঠরি]।

কুঠিয়া

কুঠিয়া, (কথ্য) কুঠে [ kuṭhiẏā, kuṭhē ] বিণ. কুষ্ঠরোগগ্রস্ত। ☐ বি. কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি; কুষ্ঠরোগী। [কুঠ দ্র]।

কুঠে

কুঠে (কথ্য), কুঠিয়া [ kuṭhē, kuṭhiẏā ] বিণ. কুষ্ঠরোগগ্রস্ত। ☐ বি. কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি; কুষ্ঠরোগী। [কুঠ দ্র]।