কুঞ্জ
কুঞ্জ১ [ kuñja ] বি. ১. উপবন; ২. লতাবেষ্টিত স্হান বা গৃহ (কুঞ্জকানন, কুঞ্জবন); ৩. বৈষ্ণবদের আশ্রম। [সং. √ কুজ্ + অ, ঞ্ আগম]। কুঞ্জবাটিকা, কুঞ্জবাটী–বি. বৈষ্ণবদের ভজনস্হান, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত থাকে। কুঞ্জ২ [ kuñja ] বি. বস্ত্রাদির কলকা বা নকশা; শাড়ি, জামা ইত্যাদিতে ফুলের নকশা। [ফা. কুঞ্জ্]। কুঞ্জদার–বিণ. কলকা-তোলা, নকশা-করা।