কুসংস্কার

কুসংস্কার [ kusaṃskāra ] বি. যুক্তিহীন ভ্রান্ত ধারণা বা ধর্মবিশ্বাস, গোঁড়ামি, superstition. [সং. কু + সংস্কার]। কুসংস্কারমূলক–বিণ. কুসংস্কার থেকে উত্পন্ন। কুসংস্কারাচ্ছন্ন–বিণ. কুসংস্কারে অন্ধ বা মোহগ্রস্ত।

কুসঙ্গী

কুসঙ্গী (-ঙ্গিন্)–বিণ. অসত্ বা মন্দ সঙ্গী, অসত্ বন্ধু।

কুসঙ্গ

কুসঙ্গ [ kusaṅga ] বি. অসত্সঙ্গ, মন্দ লোকের সঙ্গ (ছেলেটা কুসঙ্গে পড়েছে)। [সং. কু + সঙ্গ]। কুসঙ্গী (-ঙ্গিন্)–বিণ. অসত্ বা মন্দ সঙ্গী, অসত্ বন্ধু।

কুসন্তান

কুসন্তান [ kusantāna ] বি. অযোগ্য এবং পিতামাতার প্রতি ভক্তি নেই এবং তাঁদের প্রতি দায়িত্ব পালন করে না এমন সন্তান। [সং. কু + সন্তান]।

কুতূহলী

কুতূহলী (-লিন্)–বিণ. ১. উত্সুক, আগ্রহযুক্ত; ২. আমোদিত, আনন্দিত।

কুতূহল

কুতূহল [ kutūhala ] বি. ১. ঔত্সুক্য, অজানা জিনিস বা বিষয় সম্বন্ধে জানবার আগ্রহ; ২. কৌতুক; ৩. আমোদ। [সং. (১) কু + √তুলি + অ; হ আগম; (২) কুতু + √ হল্ + অ]। কুতূহলী (-লিন্)–বিণ. ১. উত্সুক, আগ্রহযুক্ত; ২. আমোদিত, আনন্দিত। কুতূহলে–ক্রি-বিণ. আনন্দে, আনন্দের সঙ্গে; আনন্দের জন্য (‘ব্রাহ্মণ রাজার কুতূহলে’: ক.ক.)।

কুতূহলে

কুতূহলে–ক্রি-বিণ. আনন্দে, আনন্দের সঙ্গে; আনন্দের জন্য (‘ব্রাহ্মণ রাজার কুতূহলে’: ক.ক.)।

কুঞ্জবাটী

কুঞ্জবাটী, কুঞ্জবাটিকা–বি. বৈষ্ণবদের ভজনস্হান, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত থাকে।

কুঞ্জবাটিকা

কুঞ্জবাটিকা, কুঞ্জবাটী–বি. বৈষ্ণবদের ভজনস্হান, যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত থাকে।