ক কুশ্রী কুশ্রী [ kuśrī ] বিণ. কুরূপ, কুত্সিতদর্শন; বিশ্রী। [সং. কু + শ্রী]। কুশ্রীতা–বি. শ্রীহীনতা; কদর্যতা (কুশ্রীতাকে কখনো প্রশ্রয় দিয়ো না)।
ক কুষ্ঠ কুষ্ঠ [ kuṣṭha ] বি. দেহচর্মকে বিকৃত করে এমন রোগবিশেষ, কুঠ। [সং. ক + √ স্হা + অ়]। কুষ্ঠঘ্ন–বিণ. কুষ্ঠরোগ দূর করে এমন (কুষ্ঠঘ্ন ওষুধ)। কুষ্ঠাশ্রম–বি. কুষ্ঠরোগীদের চিকিত্সার কেন্দ্র।
ক কুসংসর্গ কুসংসর্গ [ kusaṃsarga ] বি. কুসঙ্গ, অসত্সঙ্গ (কুসংসর্গই তার পতনের কারণ)। [সং. কু + সংসর্গ]। কুসংসর্গী (-র্গিন্)–বিণ. কুসঙ্গে বা অসত্সঙ্গে বাস করে এমন।