ক কুশাঙ্গুরী কুশাঙ্গুরী, কুশাঙ্গুরীয় [ kuśāṅgurī, kuśāṅgurīẏa ] বি. পূজা, তর্পণ ইত্যাদির সময় ধারণীয় কুশনির্মিত আংটি। [সং. কুশ + অঙ্গুরী, অঙ্গুরীয়]।
ক কুশাসন কুশাসন১ [ kuśāsana ] বি. কুশের তৈরি আসন। [সং. কুশ + আসন]। কুশাসন২ [ kuśāsana ] বি. অন্যায় শাসন; অবিচার; প্রজাপীড়ন। [সং. কু + শাসন]। কুশাসিত–বিণ. অন্যায় বা অযোগ্যভাবে শাসিত।
ক কুষি কুষি, কুশি১ [ kuṣi, kuśi ] বি. চামচের আকারের তাম্রপাত্র যা পূজার কাজে ব্যবহৃত হয়; কোষা থেকে জল তোলার জন্য ব্যবহৃত তামার চামচাকৃতি পাত্রবিশেষ। [সং. কোষা + বাং. ক্ষুদার্থে ই]।
ক কুশি কুশি১, কুষি [ kuśi, kuṣi ] বি. চামচের আকারের তাম্রপাত্র যা পূজার কাজে ব্যবহৃত হয়; কোষা থেকে জল তোলার জন্য ব্যবহৃত তামার চামচাকৃতি পাত্রবিশেষ। [সং. কোষা + বাং. ক্ষুদার্থে ই]। কুশি২ [ kuśi ] বি. আম, পেয়ারা ইত্যাদির একেবারে কচি ফল (আমের কুশি)। ☐ বিণ. অত্যন্ত কচি (কুশি আমের আচার)। [সং. কোশ (=কুঁড়ি) > কুশ + বাং. ই]।
ক কুশীলব কুশীলব১ [ kuśīlaba ] বি. ১. নাচকের পাত্রপাত্রী; ২. অভিনেতা; ৩. গায়ক; ৪. নর্তক। [সং. কু + শীল + √ বা + অ]। কুশীলব২ [ kuśī-laba ] বি. রামচন্দ্রের পুত্রদ্বয়; কুশ ও লব। [সং. কুশ + লব, ঈ আগম]।