কুশল
কুশল১ [ kuśala ] বি. মঙ্গল, কল্যাণ (তোমাদের কুশল কামনা করি)। ☐ বিণ. কল্যাণযুক্ত; নিরাপদ। [সং. √ কুশ্ (=সংযোগ) + অল]। কুশলী১ (-লিন্) [ kuśalī ] বিণ. মঙ্গলযুক্ত। কুশল২ [ kuśala ] বিণ. অভিজ্ঞ; দক্ষ, নিপূণ (রণকুশল)। [সং. কুশ + √ লা (=গ্রহণ) + অ]। কুশলতা–বি. দক্ষতা। বিণ. (স্ত্রী.) কুশলা। কুশলী২ [ kuśalī ] (বাং. প্রয়োগ) বিণ. দক্ষ, কৌশলী (ক্রীড়াকুশলী, কুশলী তিরন্দাজ)।
কুশাঙ্গুরীয়
কুশাঙ্গুরীয়, কুশাঙ্গুরী [ kuśāṅgurīẏa, kuśāṅgurī ] বি. পূজা, তর্পণ ইত্যাদির সময় ধারণীয় কুশনির্মিত আংটি। [সং. কুশ + অঙ্গুরী, অঙ্গুরীয়]।