কুটন

কুটন, কোটন–বি. কোটার কাজ।

কোটা

কোটা১, কুটা২ [ kōṭā, kuṭā ] ক্রি. ১. কেটে খণ্ড খণ্ড বা কুটি কুটি করা (মাছ-তরকারি কোটা); ২. চূর্ণ করা, পেষা (মশলা কোটা, হলুদ কোটা); ৩. ছেঁচা, ঠোকা, ক্রমাগত আঘাত করা (মাথা কোটা)। ☐ বিণ. টুকরো টুকরো করে কাটা হয়েছে এমন; পেষাই করা হয়েছে এমন; চুর্ণিত; ঢেঁকিতে পেষাই-করা। ☐ বি. কোটার কাজ। কোটা২  [ kōṭā ] বি. ১. মিহি বস্ত্রবিশেষ; ২. মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) < সং. কোষ্ট]। [সং. √ কুট্ (√ কুট্ট্) + বাং. আ]।

কুটো

কুটো, কুটা১ [ kuṭō, kuṭā ] বি. কাঠ খড় বা তৃণের টুকরো (কুঠকুটো, খড়কুটো)। [দেশি; তু. হি. কুট্টী]।

কুটকুটে

কুটকুটে–বিণ. কুটকুট করে বা চুলকায় এমন, চুলকানির প্রবৃত্তি জন্মায় এমন (কুটকুটে কচু)।

কুটকুটুনি

কুটকুটুনি (কথ্য), কুটকুটানি–বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব।

কুটকুটানি

কুটকুটানি, (কথ্য) কুটকুটুনি–বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব।

কুটকুট

কুটকুট–অব্য. বি. চুলকানির ভাব বোধ (মুখ কুটকুট করছে)।

কুটজ

কুটজ–বি. ১. গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; ২. দ্রোণাচার্য; ৩. অগস্ত্য।

কুট

কুট১ [ kuṭa ] বি. ১. দুর্গ, গড়; ২. পর্বত; ৩. পর্বতশৃঙ্গ; ৪. গাছ। [সং. √ কুট্ + অ]। কুটজ–বি. ১. গিরিমল্লিকা ফুলের গাছ, কুড়চি; ২. দ্রোণাচার্য; ৩. অগস্ত্য। কুট২ [ kuṭa ] অব্য. বি. ক্ষুদ্র কামড়ের শব্দ। [ধ্বন্যা.]। কুটকুট–অব্য. বি. চুলকানির ভাব বোধ (মুখ কুটকুট করছে)। কুটকুটানি, (কথ্য) কুটকুটুনি–বি. চুলকানোর ইচ্ছা বা প্রবণতা; চুলকানির ভাব। কুটকুটে–বিণ. কুটকুট করে বা চুলকায় এমন, চুলকানির প্রবৃত্তি জন্মায় এমন (কুটকুটে কচু)।

কুশলা

কুশলা–বিণ. (স্ত্রী.) কুশল২।