কুত্তা

কুত্তা, কুত্তো [ kuttā, kuttō ] বি. কুকুর (ডালকুত্তা, খেঁকিকুত্তা, নেড়িকুত্তা)। [হি.কুত্তা]। বি. (স্ত্রী.) কুত্তি।

কুত্তি

কুত্তি–বি. (স্ত্রী.) কুত্তা, কুত্তো।

কুত্সাকারী

কুত্সাকারী (রিন্)–বিণ. নিন্দাকারী, কলঙ্ক বা অপবাদ রটনাকারী।

কুত্সা

কুত্সা [ kutsā ] বি. নিন্দা, কলঙ্ক রটনা; দোষারোপ। [সং. √ কুত্স্ + অ + আ]। কুত্সাকারী (রিন্)–বিণ. নিন্দাকারী, কলঙ্ক বা অপবাদ রটনাকারী।

কুতর্ক

কুতর্ক [ kutarka ] বি. কূট তর্ক; অন্যায় বা বাজে তর্ক। [সং. কু + তর্ক]।

কুদ

কুদ, কুত [ kuta, kuda ] বি. নৌকা, ইত্যাদিতে বাহিত মালপত্রের উপর শুল্ক, toll. [হি. কুত্]। কুদঘাট, কুতঘাট–বি. নৌকার মালের উপর শুল্ক আদায়ের ঘাট।

কুত

কুত, কুদ [ kuta, kuda ] বি. নৌকা, ইত্যাদিতে বাহিত মালপত্রের উপর শুল্ক, toll. [হি. কুত্]। কুতঘাট, কুদঘাট–বি. নৌকার মালের উপর শুল্ক আদায়ের ঘাট।

কুদঘাট

কুদঘাট, কুতঘাট–বি. নৌকার মালের উপর শুল্ক আদায়ের ঘাট।

কুতঘাট

কুতঘাট, কুদঘাট–বি. নৌকার মালের উপর শুল্ক আদায়ের ঘাট।

কুটি

কুটি১ [ kuṭi ] বি. ১. কুটির, কুঁড়েঘর; ২. ছোট ঘর। [সং. কুটির]। কুটি২ [ kuṭi ] বি. ছোট ছোট খণ্ডে কাটা খড় বা তৃণ; খড়কুটো। [হিং. কুট্টী]। কুটিকুটি–বিণ. ১. খুব ছোট ছোট কুচি বা টুকরো করা হয়েছে এমন (আলুগুলোকে অত কুটিকুটি করেছ কেন?); ২. (আল. যেন টুকরো টুকরো হয়ে যাবে এমন, আকুল (হেসে কুটিকুটি হওয়া)। কুটিকুটি করা–ক্রি. কেটে বা ছিঁড়ে খুব ছোট করা। কুটিপাটি [ kuṭi-pāṭi ] বিণ. (সাধারণত হেসে) আকুল। [দেশি]।