ক কুবিন্দু কুবিন্দু [ kubindu ] বি. দর্শকের নিম্নস্হ নভোমণ্ডলের কাল্পনিক সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ বিন্দুর সম্পূর্ণ বিপরীত বিন্দু, nadir (বি. প.)। [সং. কু (পৃথিবী) + বিন্দু]।
ক কুবল কুবল [ kubala ] বি. ১. পদ্মফুল; ২. ডালিম; ৩. বদরীফল অর্থাত্ কুল; ৪. মুক্তা। [সং. কু + √ বল্ + অ]।