ক কুমির কুমির [ kumira ] বি. গিরগিটির আকৃতিসদৃশ বৃহদাকার হিংস্র প্রধানত জলচর সরীসৃপবিশেষ, নক্র, কুম্ভীর। [সং. কুম্ভীর]। কুমির কুমির খেলা–বি. বালক-বালিকাদের খেলাবিশেষ। জলে কুমির ডাঙায় বাঘ–(প্রাণঘাতী) উভয়সংকট। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ–প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তির অধীনে থেকে তারই সঙ্গে বিবাদ।
ক কুমারী কুমারী [ kumārī ] বি. ১. অনূঢা অর্থাত্ অবিবাহিতা কন্যা; ২. দশ থেকে বারো বত্সর বয়স্কা কন্যা; ৩. ষোড়শবর্ষীয়া অনূঢা কন্যা; ৪. কন্যা (রাজকুমারী); ৫. রাজকন্যা। [সং. কুমার২ + ঈ]।
ক কুমারিকা কুমারিকা [ kumārikā ] বি. ১. ভারতের দক্ষিণেস্হ অন্তরীপবিশেষ, Cape Comorin; ২. দ্বাদশবর্ষীয়া কন্যা; ৩. অনূঢা কন্যা, কুমারী। [সং. কুমারী + ক + আ]।
ক কুমাতা কুমাতা [ kumātā ] (-তৃ) বি. ১. যে মাতা প্রকৃষ্টরূপে সন্তানপালনে অক্ষম; ২. সন্তানবাত্সল্যহীনা মাতা। [সং. কু + মাতৃ]।
ক কুমরে পোকা কুমরে পোকা [ kumarē pōkā ] বি. ঘরের দেওয়ালে, দরজায় বা জানালায় মাটির বাসা নির্মাণকারী পোকাবিশেষ। [বাং. কুমার (কুমোর) পোকা]।
ক কুমন্ত্রী কুমন্ত্রী [ kumantrī ] (ন্ত্রিন্) বি. ১. কুপরামর্শদাতা; ২. দুষ্টবুদ্ধি মন্ত্রী। [সং. কু + মন্ত্রিন্]।