ক কুলক কুলক [ kulaka ] বি. একটিমাত্র ক্রিয়াপদের সাহায্যে রচিত কমপক্ষে পাঁচটি শ্লোকের সমষ্টি। [সং. কুল + ক]।
ক কুর্পর কুর্পর [ kurpara ] বি. ১. জানু, হাঁটু; ২. কনুই। ☐ বিণ. অধীন (‘নহে নীচের কুর্পর’: চৈ. চ)। [সং. √ কুর্ + অর্, প্ আগম]।
ক কুরুচি কুরুচি [ kuruci ] বি. অভদ্র, কুত্সিত বা অশ্লীল কথায় বা বিষয়ে প্রবৃত্তি বা অনুরাগ। [সং. কু + রুচি]।
ক কুরুক্ষেত্র কুরুক্ষেত্র–বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)।
ক কুরু কুরু [ kuru ] বি. ১. চন্দ্রবংশীয় প্রসিদ্ধ প্রাচীন রাজাবিশেষ; ২. প্রাচীন ভারতের দেশবিশেষ। [সং. √ কৃ + উ]। কুরুক্ষেত্র–বি. মহাভারতে বর্ণিত কুরুপাণ্ডবের যুদ্ধক্ষেত্র; (আল.) তুমুল যুদ্ধ বা কলহ (কুরুক্ষেত্র কাণ্ড বেধে গেছে)। কুরুকুল–বি. কুরুরাজার বংশ। কুরুবৃদ্ধ–বি. কুরুবংশে প্রবীণ ব্যক্তি, ভীষ্ম।