ক ক্লাসিকাল ক্লাসিকাল, ক্ল্যাসিকাল [ klāsikāla, klyāsikāla ] বিণ. (সংগীতাদি সম্বন্ধে) উচ্চাঙ্গ (সে ক্ল্যাসিকাল গানের ভক্ত); (সাহিত্য সম্বন্ধে) উত্কৃষ্ট ও উচ্চমার্গের বলে যুগে যুগে স্বীকৃত; ধ্রুপদী। [ইং. classical]।
ক ক্লাস ক্লাস [ klāsa ] বি. ১. শ্রেণি, বিভাগ; ২. বিদ্যালয়াদির পাঠশ্রেণি (কোন ক্লাসে পড়)। [ইং. class]। ক্লাসঘর–বি. বিদ্যালয়ে এক-একটি শ্রেণির জন্য নির্দিষ্ট কক্ষ।
ক ক্লাব ক্লাব [ klāba ] বি. স্হায়ী সমিতি, গোষ্ঠী; খেলাধূলা ব্যায়ামচর্চা বা সংস্কৃতিচর্চার প্রতিষ্ঠান। [ইং. club]।
ক ক্লান্ত ক্লান্ত [ klānta ] বিণ. ১. পরিশ্রান্ত, অবসন্ন (পথশ্রমে ক্লান্ত); ২. ক্লিষ্ট। [সং. √ ক্লম্ + ত]। ক্লান্তি–বি. শান্তি, অবসন্নতা (‘সারা পথের ক্লান্তি আমার’: রবীন্দ্র)। ক্লান্তিহীন–বিণ. অক্লান্ত; যে সহজে ক্লান্ত হয় না।
ক ক্লাউন ক্লাউন [ klāuna ] বি. ভাঁড়, যে স্হূল রসিকতা করে বা অঙ্গভঙ্গি করে লোককে হাসায় (সার্কাসের ক্লাউন)। [ইং. clown]।