কুম্ভীর

কুম্ভীর [ kumbhīra ] বি. কুমির, নক্র। [সং. কুম্ভী + √ রা + অ]। কুম্ভীরাশ্রু–বি. মায়াকান্না; কপট সমবেদনা। (তু. ইং. crocodile tears)।

কুযোগ

কুযোগ [ kuyōga ] বি. অশুভ বা অমঙ্গলজনক যোগ বা কাল। [সং. কু + যোগ]।

কুযুক্তি

কুযুক্তি [ kuyukti ] বি. ১. অসার অদ্ভুত বা অন্যায় যুক্তি; ২. কুমন্ত্রণা, মন্দ পরামর্শ। [সং. কু + যুক্তি]।

কুযাত্রা

কুযাত্রা [ kuyātrā ] বি. অসময়ের বা অশুভ সময়ে যাত্রা; যে যাত্রায় ভালো ফল হয় না। [সং. কু + যাত্রা]।

কুলক্ষণা

কুলক্ষণা–বিণ. (স্ত্রী.) অশুভলক্ষণযুক্তা, অলক্ষণা; দুর্ভাগিনী।

কুলকুল

কুলকুল [ kula-kula ] অব্য. জলস্রোতের মৃদু কলকলধ্বনি (কুলকুল করে নদী বয়ে যাচ্ছে)। [ধ্বন্যা.]।

কুলক্ষণ

কুলক্ষণ [ kulakṣaṇa ] বি. অশুভ চি.। ☐ বিণ. অশুভচিহ্ন যুক্ত। [সং. কু + লক্ষণ]। কুলক্ষণা–বিণ. (স্ত্রী.) অশুভলক্ষণযুক্তা, অলক্ষণা; দুর্ভাগিনী। কুলক্ষুনে–বিণ. অশুভলক্ষণযুক্ত, অলক্ষুনে।

কুরুবিন্দ

কুরুবিন্দ [ kuru-binda ] বি. পদ্মরাগ মণি (তু. ‘কুরুবিন্দং রত্নভেদে’-মেদিনীকোষ)। [সং. কুরু + √ বিন্দ্ + অ]।

কুম্ভকর্ণ

কুম্ভকর্ণ [ kumbha-karṇa ] বি. ১. রাক্ষসরাজ রাবণের মধ্যম ভ্রাতা যিনি প্রায় ছয় মাস একটানা ঘুমের পর মাত্র একদিনের জন্য জাগতেন; ২. (আল.) অত্যন্ত নিদ্রাপরায়ণ ব্যক্তি। [সং. কুম্ভ + কর্ণ]।