ক কুঁচে কুঁচে১, কুঁচিয়া–বি. সর্পাকৃতি মাছবিশেষ। [সং. কুচিকা]। কুঁচিলা, কুঁচে২ –যথাক্রমে কুচিলা ও কুচে-র রূপভেদ।
ক কুঁচিয়া কুঁচিয়া, কুঁচে১–বি. সর্পাকৃতি মাছবিশেষ। [সং. কুচিকা]। কুঁচিলা, কুঁচে২ –যথাক্রমে কুচিলা ও কুচে-র রূপভেদ।
ক কুলিশ কুলিশ [ kuliśa ] বি. বজ্র, অশনি (কুলিশপাত)। [সং. কুল + √ শো +অ]। কুলিশধারী (-রিন্)–বি. ইন্দ্র। কুলিশপাত–বি. বজ্রপাত।
ক কুরিয়ার কুরিয়ার [ kuriẏāra ] বি. বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত দূত বা উক্ত দূতের মাধ্যমে সংবাদ চিঠি ইত্যাদি প্রেরণ। [ইং. courier]।
ক কুম্ভীপাক কুম্ভীপাক [ kumbhī-pāka ] বি. হিন্দু শাস্ত্রাদিতে উল্লিখিত নরকবিশেষ। [সং. কুম্ভী + √ পচ্ + অ]।