কুপ্যশালা

কুপ্যশালা–বি. ১. যেখানে কুপ্য অর্থাত্ সোনা-রুপো ছাড়া অন্য ধাতু তৈরি হয়; ২. কাঁসারির দোকান বা কর্মশালা।

কুপ্য

কুপ্য [ kupya ] বি. সোনা ও রুপো ভিন্ন অন্য যেকোনো ধাতু, base metal. [সং. √ গুপ্ + য]। কুপ্যশালা–বি. ১. যেখানে কুপ্য অর্থাত্ সোনা-রুপো ছাড়া অন্য ধাতু তৈরি হয়; ২. কাঁসারির দোকান বা কর্মশালা।

কুপুষ্যি

কুপুষ্যি (কথ্য), কুপোষ্য [ kupuṣyi, kupōṣya ] বিণ. বি. ভরণপোষণ করা উচিত নয় বা ভরণপোষণ করার কথা নয় তবু যার ভরণপোষণ করতে হয় এমন; অবাঞ্ছিত পোষ্য বা পুষ্যি; গলগ্রহ (ব্যক্তি)। [সং. কু + পোষ্য]।

কুপোষ্য

কুপোষ্য, (কথ্য) কুপুষ্যি [ kupōṣya, kupuṣyi ] বিণ. বি. ভরণপোষণ করা উচিত নয় বা ভরণপোষণ করার কথা নয় তবু যার ভরণপোষণ করতে হয় এমন; অবাঞ্ছিত পোষ্য বা পুষ্যি; গলগ্রহ (ব্যক্তি)। [সং. কু + পোষ্য]।

কুড়া

কুড়া১, কুড়মুড় [  kuḍā, kuḍ-muḍ ] যথাক্রমে কুড়২ ও কুড়কুড়-এর রূপভেদ। কুড়া২ [ kuḍā ] ক্রি. ১. ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা; ২. পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া); ৩. ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো); ৪. ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। [সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]।

কুড়মুড়

কুড়মুড়, কুড়া১ [ kuḍ-muḍ, kuḍā ] যথাক্রমে কুড়কুড় ও কুড়২ -এর রূপভেদ। কুড়া২ [ kuḍā ] ক্রি. ১. ছড়ানো জিনিস একত্র বা জড়ো করা; ২. পতিত বা পরিত্যক্ত জিনিস তুলে নেওয়া (কুড়িয়ে নেওয়া, কুড়িয়ে পাওয়া); ৩. ঝাঁটি দেওয়া (ঘর কুড়ানো, উঠান কুড়ানো); ৪. ফেলে দেবার জন্য তুলে নেওয়া (এঁটো কুড়ানো)। [সং. √ কুল্ (ল্=ড়্) + বাং. আ]। কুড়ানো–ক্রি. পূর্বোক্ত কুড়া২ অর্থে। ☐ বিণ. ১. পতিত বা পরিত্যক্ত অবস্হায় প্রাপ্ত (কুড়ানো ছেলে); ২. ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন); ৩. সংগৃহীত (কুড়ানো ফুল)। ☐ বি. ১. সংগ্রহ; ২. একত্রীকরণ; ৩. সম্মার্জন, ঝাঁট। কুড়ানি, কুড়ুনি–বিণ. বি. (স্ত্রী.) ১. যে কুড়ায় (পাতকুড়ানি); ২....

কুড়ুনি

কুড়ুনি, কুড়ানি–বিণ. বি. (স্ত্রী.) ১. যে কুড়ায় (পাতকুড়ানি); ২. যাকে কুড়িয়ে পাওয়া গেছে।

কুড়ানি

কুড়ানি, কুড়ুনি–বিণ. বি. (স্ত্রী.) ১. যে কুড়ায় (পাতকুড়ানি); ২. যাকে কুড়িয়ে পাওয়া গেছে।

কুড়ানো

কুড়ানো–ক্রি. কুড়া২ অর্থে। ☐ বিণ. ১. পতিত বা পরিত্যক্ত অবস্হায় প্রাপ্ত (কুড়ানো ছেলে); ২. ঝাঁটি দেওয়া হয়েছে এমন (কুড়ানো উঠোন); ৩. সংগৃহীত (কুড়ানো ফুল)। ☐ বি. ১. সংগ্রহ; ২. একত্রীকরণ; ৩. সম্মার্জন, ঝাঁট।

কুড়

কুড়১ [ kuḍ ] বি. ১. রাশি, স্তূপ (পাঁশকুড়, ছাইয়ের কুড়)। [সং. কুল]; ২. আবর্জনা; ৩. আবর্জনা ফেলার স্হান (আঁস্তাকুড়)। [সং. কুণ্ড]। কুঁড় দ্র। কুড়২ [ kuḍ ] বি. ১. বৃক্ষবিশেষ; ২. ওষুধবিশেষ। [প্রাকৃ. কুট্ঠ]। কুড়৩ [ kuḍ ] বি. জমির পরিমাণবিশেষ, বিঘা। [বাং.কুড়বা]।