কুমুদ

কুমুদ, (কাব্যে) কুমুদী [ kumuda, kumudī ] বি. ১. লালপদ্ম; ২. শ্বেতপদ্ম; ৩. শালুক, সুঁদি; ৪. দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ। [সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]। কুমুদনাথ, কুমুদবান্ধব–বি. চাঁদ। কুমুদবতী, কুমুদ্বতী–বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। ☐ বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)। কুমুদিনী–বি. ১. কুমুদের ঝাড়; ২. কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী। কুমুদ্বান (দ্বত্)–বিণ. কুমুদশোভিত (স্হান)।

কুমুদ্বতী

কুমুদ্বতী, কুমুদবতী–বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। ☐ বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)।

কুমুদবতী

কুমুদবতী, কুমুদ্বতী–বি. (স্ত্রী.) কুমুদের ঝাড়, কুমুদসমূহ। ☐ বিণ. (স্ত্রী.) কুমুদবহুলা, যেখানে কুমুদ ফুটে আছে (কুমুদবতী সরোবর)।

কুমুদিনী

কুমুদিনী–বি. ১. কুমুদের ঝাড়; ২. কুমুদশোভিত সরসী বা পুষ্করিণী।

কুমার

কুমার১, কুমোর [ kumāra, kumōra ] বি. কুম্ভকার; মৃণ্ময় পাত্র পুতুল প্রতিমা প্রভৃতির নির্মাতা। [সং. কুম্ভকার]। কুমোরের চাক–বি. কুমোরের ব্যবহৃত গোলাকার চাকবিশেষ। কুমার২ [ kumāra ] বি. ১. পাঁচ থেকে দশ বত্সর বয়স্ক বালক; ২. পুত্র (‘কৃষকের ছেলে কিংবা রাজার কুমার’); ৩. রাজপুত্র; ৪. যুবরাজ; ৫. দেবসেনাপতি কার্তিকেয়; ৬. (বৈদ্য.) সতেরো থেকে ত্রিশ বত্সর বয়স্ক পুরুষ; ৭. অবিবাহিত পুরুষ (আজীবন কুমার থেকে গেছেন, চিরকুমার)। [সং. √ কুমারি (ক্রীড়া অর্থে) + অ]। কুমারচার–বি. ব্রতী বালক, বয়-স্কাউট। কুমারব্রত–আমরণ অবিবাহিত থেকে ব্রহ্মচর্য পালনের ব্রত।

কুমোর

কুমোর, কুমার১ [ kumōra, kumāra ] বি. কুম্ভকার; মৃণ্ময় পাত্র পুতুল প্রতিমা প্রভৃতির নির্মাতা। [সং. কুম্ভকার]।

কুমোরের চাক

কুমোরের চাক–বি. কুমোরের ব্যবহৃত গোলাকার চাকবিশেষ।