কুয়োর ব্যাং

কুয়োর ব্যাং–বি. কূপমণ্ডূক; যে ব্যক্তির অভিজ্ঞতা সংকীর্ণ; যে জ্ঞানলাভে অনিচ্ছুক, কুনো লোক।

কোর্তা

কোর্তা, কুর্তা [ kōrtā, kurtā ] বি. পুরুষের ছোট জামা বা কোট। [ তুর. > হি. কুর্তা ]।

কুর্তা

কুর্তা, কোর্তা [ kurtā, kōrtā ] বি. পুরুষের ছোট জামা বা কোট। [তুর. > হি. কুর্তা]। লাল কুর্তা–বি. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে খান আবদুল গফ্ফর খান কর্তৃক গঠিত লাল কুর্তাপরিহিত স্বাধীনতাসংগ্রামী দল। কুর্তি–বি. ছোট কুর্তা।

কুম্ভীলক

কুম্ভীলক, কুম্ভিল, কুম্ভিলক [ kumbhīlaka, kumbhila, kumbhilaka ] বি. ১. চোর; ২. যে অপরের রচিত সাহিত্য থেকে ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের বলে চালায়, plagiarist; ৩. শ্যালক; ৪. শালমাছ। [সং. কুম্ভীরক > প্রাকৃ. কুম্ভিলক; তু. সং. কুম্ভিল]।

কুম্ভিলক

কুম্ভিলক, কুম্ভীলক, কুম্ভিল [ kumbhilaka, kumbhīlaka, kumbhila ] বি. ১. চোর; ২. যে অপরের রচিত সাহিত্য থেকে ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের বলে চালায়, plagiarist; ৩. শ্যালক; ৪. শালমাছ। [সং. কুম্ভীরক > প্রাকৃ. কুম্ভিলক; তু. সং. কুম্ভিল]।

কুম্ভিল

কুম্ভিল, কুম্ভিলক, কুম্ভীলক [ kumbhila, kumbhilaka, kumbhīlaka ] বি. ১. চোর; ২. যে অপরের রচিত সাহিত্য থেকে ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের বলে চালায়, plagiarist; ৩. শ্যালক; ৪. শালমাছ। [সং. কুম্ভীরক > প্রাকৃ. কুম্ভিলক; তু. সং. কুম্ভিল]।

কুমেরুবৃত্ত

কুমেরুবৃত্ত–বি. দক্ষিণমেরুর ২.৩.½° অক্ষাংশ উত্তরের কল্পিত অক্ষরেখা, antarctic circle.

কুমেরু

কুমেরু [ kumēru ] বি. দক্ষিণ মেরু; পৃথিবীর দক্ষিণ প্রান্ত। [সং. কু + মেরু; তু. সুমেরু]। কুমেরুবৃত্ত–বি. দক্ষিণমেরুর ২.৩.½° অক্ষাংশ উত্তরের কল্পিত অক্ষরেখা, antarctic circle.

কুমুদী

কুমুদী (কাব্যে), কুমুদ [ kumudī, kumuda ] বি. ১. লালপদ্ম; ২. শ্বেতপদ্ম; ৩. শালুক, সুঁদি; ৪. দক্ষিণ দিকের রক্ষাকর্তা দিঙ্নাগ। [সং. কু (পৃথিবী) + √ মুদ্ (হর্ষে) + অ]।