কুরঙ্গম

কুরঙ্গম, কুরঙ্গ [ kuraṅgama, kuraṅga ] বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]।

কুরঙ্গ

কুরঙ্গ, কুরঙ্গম [ kuraṅga, kuraṅgama ] বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]। কুরঙ্গী, (অশু.) কুরঙ্গিণী–বি. (স্ত্রী.) হরিণী। কুরঙ্গনয়না–বিণ. (স্ত্রী.) মৃগনয়না, হরিণের মতো চোখবিশিষ্টা; সুন্দর নয়নবিশিষ্ট।

কুরঙ্গী

কুরঙ্গী, (অশু.) কুরঙ্গিণী–বি. (স্ত্রী.) হরিণী।

কুরঙ্গনয়না

কুরঙ্গনয়না–বিণ. (স্ত্রী.) মৃগনয়না, হরিণের মতো চোখবিশিষ্টা; সুন্দর নয়নবিশিষ্ট।

কুরকুটে

কুরকুটে, ঝিরকুটে [ kura-kuṭē, jhira-kuṭē ] বিণ. খর্বাকৃতি, বেঁটে; বাড় নেই এমন। [দেশি]।

কুয়াসা

কুয়াসা, কুয়াশা [ kuẏāsā, kuẏāśā ] বি. কুজ্ঝটিকা, কুহেলিকা, ভূপৃষ্ঠের কাছাকাছি যে সূক্ষ্ম জলবিন্দুর পুঞ্জ ধোঁয়ার মতো দেখা যায়, fog. [তু. হি. কুহাসা]।

কুয়াশা

কুয়াশা, কুয়াসা [ kuẏāśā, kuẏāsā ] বি. কুজ্ঝটিকা, কুহেলিকা, ভূপৃষ্ঠের কাছাকাছি যে সূক্ষ্ম জলবিন্দুর পুঞ্জ ধোঁয়ার মতো দেখা যায়, fog. [তু. হি. কুহাসা]।

কুয়ো

কুয়ো, কুয়া [ kuẏō, kuẏā ] বি. মাটির তলা থেকে জল তেল প্রভৃতি তোলবার জন্য যে গর্ত খোঁড়া হয়, কূপ; পাতকুয়ো। [সং. কূপ]।

কুয়া

কুয়া, কুয়ো [ kuẏā, kuẏō ] বি. মাটির তলা থেকে জল তেল প্রভৃতি তোলবার জন্য যে গর্ত খোঁড়া হয়, কূপ; পাতকুয়ো। [সং. কূপ]। কুয়োর ব্যাং–বি. কূপমণ্ডূক; যে ব্যক্তির অভিজ্ঞতা সংকীর্ণ; যে জ্ঞানলাভে অনিচ্ছুক, কুনো লোক।