কুরর

কুরর [ kurara ] বি. উত্ক্রোশ বা ইগলজাতীয় কুরল পাখি, osprey. [সং. √ কুর্ + অর]। বি. (স্ত্রী.) কুররী।

কুরব

কুরব [ kuraba ] বি. ১. কুত্সিত বা কর্কশ স্বর; ২. বদনাম; ৩. অশ্লীল বাক্য, অশ্লীল কথা। ☐ বিণ. কুত্সিত বা কর্কশ স্বরবিশিষ্ট। [সং. কু + রব]।

কুর্নিশ

কুর্নিশ, কুরনিশ [ kurniśa, kura-niśa ] বি. সেলাম; মুসলমানি কায়দায় পিছনে হঠে সসম্ভ্রম অভিবাদন। [ফা. কোর্নিশ্]।

কুরনিশ

কুরনিশ, কুর্নিশ [ kura-niśa, kurniśa ] বি. সেলাম; মুসলমানি কায়দায় পিছনে হঠে সসম্ভ্রম অভিবাদন। [ফা. কোর্নিশ্]।

কুরণ্ড

কুরণ্ড, (কথ্য) কোরণ্ড [ kuraṇḍa, kōraṇḍa ] বি. অণ্ডকোষে জল-জমা রোগ, মুষ্কবৃদ্ধি রোগ বা ওই রোগে বৃদ্ধিপ্রাপ্ত অণ্ডকোষ, hydrocele. [সং. কু + √ রম্ + ড]।

কুরছিনামা

কুরছিনামা, কুরচিনামা [ kurachi-nāmā, kuraci-nāmā ] বি. বংশতালিকা, কুলপঞ্জি। [আ. কুরসি + ফা. নামহ্]।

কুরচিনামা

কুরচিনামা, কুরছিনামা [ kuraci-nāmā, kurachi-nāmā ] বি. বংশতালিকা, কুলপঞ্জি। [আ. কুরসি + ফা. নামহ্]।

কুড়চি

কুড়চি, কুরচি [ kuḍci, kuraci ] বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, কুটজ গাছ। [সং. কুটজ]।

কুরচি

কুরচি, কুড়চি [ kuraci, kuḍci ] বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, কুটজ গাছ। [সং. কুটজ]।