ক কুলায় কুলায় [ kulāẏa ] বি. পাখির বাসা, নীড় (সন্ধ্যায় পাখিরা কুলায়ে ফিরছে)। [সং. কুল৩ (পক্ষিকুল) + √ অয়্ + অ]। কুলায়িকা–বি. ১. পক্ষিনিবাস; ২. চিড়িয়াখানা।
ক কুলাচার কুলাচার১ [ kulācāra ] বি. তান্ত্রিক ধর্মসম্প্রদায়বিশেষ-এর আচার। কুলাচার২ [ kulācāra ] বি. কুলধর্ম, বংশগত আচার-আচরণ। [সং. কুল৩ + আচার]।
ক কুলমার্গ কুলমার্গ–বি. ১. তান্ত্রিকদের অবলম্বিত সাধনপ্রণালী ও জীবনযাত্রা; ২. সাধক তাঁর গুরুর নির্দিষ্ট যে আচারকে অবলম্বন করে মুক্তিকামী হন (তু. ‘আচারঃ কুলমুচ্যতে’)।
ক কুরবক কুরবক, কুরুবক [ kurabaka, kurubaka ] বি. ঝিণ্ডি বা ঝাঁটি ফুল: ঝাঁটি ফুলের গাছ। [সং. কুরব (কুরুব) + ক স্বার্থে]।
ক কুরুবক কুরুবক, কুরবক [ kurubaka, kurabaka ] বি. ঝিণ্ডি বা ঝাঁটি ফুল: ঝাঁটি ফুলের গাছ। [সং. কুরব (কুরুব) + ক স্বার্থে]।