ই ইঙ্গুদ ইঙ্গুদ, ইঙ্গুদী [ ińguda, ińgudī ] বি. কাঁটাযুক্ত তাপসতরুবিশেষ, Terminalia Catappa. [সং. √ ইঙ্গ্ + উদ, ঈ] ইঙ্গুদী তেল–ইঙ্গুদী বীজের রস থেকে তৈরি তেল।
ই ইঙ্গিত ইঙ্গিত [ ińgita ] বি. ১. ইশারা, সংকেত, মনোভাব বোঝাবার জন্য হাত-পায়ের চোখের বা অন্য অঙ্গের ইশারা; ২. আভাস (ঝড়ের ইঙ্গিত)। [সং. √ ইন্গ্ + ত]।
ই ইঙ্গবঙ্গ ইঙ্গবঙ্গ [ ińga-bańga ] বিণ. ১. বিসদৃশভাবে ইংরেজি ও বাংলা মেশানো (ইঙ্গবঙ্গ ভাষা); ২. রুচি ও চালচলনে আধা-ইংরেজ ও আধা-বাঙালি; ৩. ইংরেজি বা ইংরেজভাবাপন্ন (ইঙ্গবঙ্গ সমাজ)। [< ইং. Anglo-Bengali]।
ই ইক্ষ্বাকু ইক্ষ্বাকু [ ikşbāku ] বি. (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা। [সং. ইক্ষু + √ অক্ + উ]।
ই ইকমিক কুকার ইকমিক কুকার [ ikamika kukāra ] বি. ডাক্তার ইন্দুমাধব মল্লিক কর্তৃক উদ্ভাবিত এবং বর্তমানে স্বল্পপরিচিত রন্ধনচুল্লিবিশেষ। [ইং. Icmic < I. Mullick (=Indumadhab Mullick) + coocker]।