আঞ্জির

আঞ্জির [ āñjira ] বি. ডুমুরজাতীয় ফলবিশেষ। [ফা. আন্জীর]।

আঞ্জিনেয়

আঞ্জিনেয় [ āñjinēỷa ] বি. পিঠে নীল ডোরা দাগবিশিষ্ট টিকটিকিজাতীয় জীববিশেষ; আজনাই। [সং. অঞ্জনী + এয়]।

আঞ্জাম

আঞ্জাম [ āñjāma ] বি. ১. বন্দোবস্ত; ২. নির্বাহ, সরবরাহ; ৩. শেষ, সমাপ্তি। [ফা. আন্জাম]।

আঞ্জা

আঞ্জা [ āñjā ] বি. এক সন্তানের জন্ম থেকে পরবর্তী সন্তানের জন্মের মধ্যবর্তী সময়, দুই গর্ভের অন্তর্বর্তী সময়। [তু. উ. অন্জনা (যার জন্ম হয়নি)]।

আঞ্জনেয়

আঞ্জনেয় [ āñjanēỷa ] বি. অঞ্জনার পুত্র, হনুমান। [সং. অঞ্জনা + এয়]।

আঞ্জনি

আঞ্জনি, আঞ্জুনি [ āñjani, āñjuni ] বি. আজনাই, চোখের পাতায় উদ্গত ব্রণবিশেষ। [সং. অঞ্জন + অ + বাং. ই]।

আঞ্চলিক

আঞ্চলিক [ āñcalika ] বিণ. ১. স্হানীয়, local; ২. অপেক্ষাকৃত ছোট কোনো স্হান বা এলাকাসংক্রান্ত (আঞ্চলিক শক্তি, আঞ্চলিক স্বার্থ)। [সং. অঞ্চল + ইক]। বি. আঞ্চলিকতা, regionalism.