অজানা–বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)। বি. ১. অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু (‘কত অজানারে জানাইলে তুমি’: রবীন্দ্র); ২. অজ্ঞাত স্হান (‘মন যেতে চায় কোন অজানায়’: রবীন্দ্র; ‘ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে’: রবীন্দ্র)। [সং. ন+বাং. জানা, জানিত]।