অ

অণি

অণি–বি.  ১. সূচ, শূল প্রভৃতির সূক্ষ্ম ডগা;  ২. প্রান্ত, সীমা। [সং. √ অন্+ই, +ঈ (স্ত্রী.)]।
অ

অজিহ্ব

অজিহ্ব–বিণ. জিহ্বা নেই এমন। বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]।
অ

অঢেল

অঢেল–বিণ. প্রচুর, অজস্র, দেদার। [দেশি]।
অ

অডিটর

অডিটর–বি. হিসাবপরীক্ষক। [ইং. auditor]।
অ

অজিফা

অজিফা–বি.  ১. বরাদ্দ বৃত্তি বা ভরণপোষণ;  ২. নিত্য ধর্মশাস্ত্রপাঠ। [ফা. বজীফা]।
অ

অজিন

অজিন-বি.  ১. হরিণের চামড়া;  ২. বাঘছাল;  ৩. পশুর চামড়া (গজাজিন)। [সং. √ অজ্+ইন (ইনন্)]।
অ

অডিট

অডিট–বি. (ব্যাবসা-বাণিজ্য সংক্রান্ত) হিসাবের পরীক্ষা। [ইং. audit]।
অ

অড়র

অড়র–অড়হর-এর রূপভেদ।
অ

অজিতেন্দ্রিয়

অজিতেন্দ্রিয়–বিণ. জিতেন্দ্রিয় নয় অর্থাত্ ইন্দ্রিয় স্ববশে নেই এমন; ইন্দ্রিয়কে জয় করতে পারেনি এমন; ইন্দ্রিয়াসক্ত। [সং. ন+জিতেন্দ্রিয়]।
অ

অজিত

অজিত–বিণ. অপরাজিত, যাকে জয় করা হয়নি; যাকে বশীভূত করা বা বশ করা যায়নি। বি.  ১. বিষ্ণু;  ২. শিব (যাঁকে পরাজিত করা যায় না, এই অর্থে)। [সং. ন+জিত]।