অজুরা

অজুরা–বি. বেতন, মজুরি। [ফা. বজুরা]।

অণীক

অণীক–বি. বাণ বা তিরের লোহার তৈরি অগ্রভাগ। [বৈদিক সং.]।

অজুরদার

অজুরদার–বি. অজুরা অর্থাত্ মজুরি যে নেয়, মজুর, শ্রমিক। [ফা. বজুরা+দার]।

অজু

অজু–বি. মুসলমানদের নমাজ পড়বার আগে আচমন বা হাত-পা-মুখ ধোয়া (অজু করার জল)। [আ. বজু]।

অণিমা

অণিমা–বি.  ১. সূক্ষ্মতা, অণুত্ব;  ২. যোগবলে শরীরকে অনুতুল্য সূক্ষ্ম করার শক্তি (এই দৈবী শক্তির বলেই দেবগণ সকলের অলক্ষ্যে সর্বত্র ভ্রমণ করতে পারেন)। [সং. অণু+ইমন্]।

অজীর্ণ

অজীর্ণ–বিণ. জীর্ণ বা হজম হয়নি এমন (অজীর্ণ খাদ্যবস্তু)। বি. বদহজমের রোগ, indigestion; হজমশক্তির অভাবজনিত রোগ, dyspepsia (ছেলেটি অজীর্ণে ভুগছে)। [সং. ন+জীর্ণ]।

অণী

অণী–অণি-র বানানভেদ।

অজীবিক

অজীবিক–বিণ. জীবিকা নেই এমন বা উপার্জনের উপায় নেই এমন। বি. প্রাচীন ভারতের ধর্মীয় গোষ্ঠীবিশেষ। [সং. ন+জীবিকা]।