অ অজৈবরসায়ন অজৈবরসায়ন–বি. রসায়নের যে শাখায় সমস্ত মৌল ও তাদের যৌগ নিয়ে আলোচনা হয়, inorganic chemistry (বি. প.)।
অ অজৈব অজৈব–বিণ. যা জীব নয় তার সম্পর্কিত অর্থাত্ যা প্রাণী বা উদ্ভিদ নয় তার সম্পর্কিত, inorganic (বি.প.)। [সং. ন+জৈব]।
অ অণু অণু–বিণ. ১. ক্ষুদ্র; ২. অল্প, ঈষত্ (অণু পরিমাণ)। বি. ১. সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; ২. পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম অংশ, molecule; ৩. (অশু.) পরমাণু, atom. [সং. √ অণ্+উ]।
অ অজেয় অজেয়–বিণ. জয় করা যায় না বা বশ মানানো যায় না এমন (অজেয় প্রাণ, কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা ছিলেন অজেয়)। [সং. ন (অ)+জে.]।
অ অণীয়ান অণীয়ান–বিণ. অণুর চেয়েও ক্ষুদ্র, অণুতর; সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম, সূক্ষ্মতিসূক্ষ্ম। [সং. অণু+ঈয়ম্]।