অ

অজ্ঞতামূলক

অজ্ঞতামূলক–বিণ. মূর্খতা বা অজ্ঞতা থেকে উত্পন্ন।
অ

অজ্ঞতাপ্রসূত

অজ্ঞতাপ্রসূত–বিণ. যা না জেনে করা হয়েছে, অজ্ঞতা বা জ্ঞানের অভাব থেকে সৃষ্ট।
অ

অণ্ড

অণ্ড–বি.  ১. ডিম;  ২. অণ্ডকোষের বিচি, testes;  ৩. গোলাকার বস্তু। [সং. √ অম্+ড]।
অ

অজ্ঞতা

অজ্ঞতা–বি. মূর্খতা, জ্ঞানের অভাব।
অ

অণুমঞ্জরি

অণুমঞ্জরি–বি. ফুলের বৃহত্তম ছড়ার অংশভূত ক্ষুদ্রতর ছড়া, spikelet (বি. প.)।
অ

অজ্ঞ

অজ্ঞ–বিণ.  ১. যে জানে না, যার জ্ঞান নেই, অজ্ঞান;  ২. মূর্খ, অশিক্ষিত। [সং. ন+√ জ্ঞা+অ]।
অ

অণুভা

অণুভা–বি. বিদ্যুত্, অতি অল্পসময়ের জন্য যা আলো দেয়।