অ

অতশত

অতশত–বি. অতরকম, ওইসব নানারকম ব্যাপার বা বিষয়।
অ

অত

অত–বিণ. ক্রি-বিণ. ১. ওই পরিমাণ (অত হাসি ভালো নয়)। ২. সর্ব–ওই পরিমাণ বেশি বস্তু বা বিষয় (অত দিয়ে কী হবে ?)। ৩. আধিক্য (আর অতয় কী কাজ?)। [সং. ইয়ত্]।
অ

অজ্ঞাতনামা

অজ্ঞাতনামা–(-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই।
অ

অজ্ঞাতকুলশীল

অজ্ঞাতকুলশীল–বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন।
অ

অণ্ডাকার

অণ্ডাকার–বিণ. ডিমের ন্যায় আকৃতিবিশিষ্ট, oval.
অ

অজ্ঞাত

অজ্ঞাত–বিণ.  ১. যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে);  ২. অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]।
অ

অণ্ডজ

অণ্ডজ–বিণ. ডিম্বজাত, ডিম থেকে উত্পন্ন। বি. পাখি, মাছ প্রভৃতি ডিম্বজাত প্রাণী।