অতিচালাক

অতিচালাক, অতিবুদ্ধি–বিণ. বি. অত্যন্ত চালাক (লোক); (আল.) বাহ্যত বুদ্ধিমান মনে হলেও প্রকৃতপক্ষে বোকা (লোক) (অতিচালাকের গলায় দাড়ি)।

অতর্ক

অতর্ক–বি. কুতর্ক, বাজে তর্ক, অনর্থক তর্ক। [সং. ন +তর্ক]।

অতর্ক্য

অতর্ক্য–বিণ. তর্কের দ্বারা যার মীমাংসা হয় না।

অতরল

অতরল–বিণ. যা তরল নয়; জমাট। [সং. ন + তরল]।

অতিক্ষেত্রিক

অতিক্ষেত্রিক–বিণ. কোনো বিশেষ অঞ্চলের বহির্ভূত, extra-territorial (স. প.)।

অতন্দ্র

অতন্দ্র, অতন্দ্রিত–বিণ.  ১. নিদ্রাহীন;  ২. সজাগ;  ৩. সতর্ক (দেশের স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী);  ৪. মনোযোগী;  ৫. নিরলস;  ৬. অবিরাম। [সং. ন+তন্দ্রা]।

অতনু

অতনু–বিণ.  ১. তনু বা দেহ নেই যার, অঙ্গহীন;  ২. বিপুল, অক্ষুদ্র। বি. অনঙ্গদেব, কাম, মদন। [সং. ন+তনু]।