অ

অতিদূর

অতিদূর–বিণ. খুব দূরের। বি. বেশি দূরত্ব।
অ

অতলস্পর্শ

অতলস্পর্শ–বিণ. যার তলদেশ স্পর্শ করা যায় না, অথই, অগাধ, অত্যন্ত গভীর (অতলস্পর্শ সমুদ্র, অতলস্পর্শ পাণ্ডিত্য অর্থাত্ গভীর পাণ্ডিত্য)।
অ

অতলতল

অতলতল–বি. অথই জলের নিম্নদেশ।
অ

অতিদর্প

অতিদর্প–বি. অত্যধিক অহংকার। অতি দর্পে হতা লঙ্কা অহংকার মাত্রা ছাড়িয়ে গেলে পতন নিশ্চিত (রাবণের অতিরিক্ত অহংকারের জন্য লঙ্কার মতো শক্তিশালী রাজ্যেরও পতন হয়েছিল)।
অ

অতল

অতল–বিণ. যার তল নেই, অথই, অগাধ (অতল জল)। বি. সপ্ত পাতালের অন্যতম; প্রথম পাতাল; পাতাল (অতলে তলিয়ে গেল)। [সং. ন+তল]।
অ

অতর্কিতে

অতর্কিতে–ক্রি-বিণ. আচম্বিতে; অসতর্ক অবস্হায়, হঠাত্।
অ

অতিতর

অতিতর–বিণ. অত্যন্ত (‘দোঁহে প্রেম অতিতর’: ভা. চ.)।
অ

অতিতপ্ত

অতিতপ্ত–বিণ. অত্যধিক গরম হয়েছে বা গরম করা হয়েছে এমন, superheated (বি. প.)।
অ

অতর্কিত

অতর্কিত–বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। [সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে প্রযুক্ত]।