অতিপান

অতিপান–বি. অত্যধিক (মদ্য) পানদোষ।

অতিপাতক

অতিপাতক–বি. সকল পাপের চেয়ে গুরুতর পাপ, জঘন্যতম পাপ।

অতিকথন

অতিকথন–বি. অতিরঞ্জিত বর্ণনা বা বৃথা বাক্যব্যয়।

অতিপাত

অতিপাত–বি. যাপন, কাটানো (দিনাতিপাত, কালাতিপাত)।

অতসী

অতসী–বি.  ১. সোনালি রঙের ফুলবিশেষ;  ২. মসিনা, তিসি, commonflax;  ৩. শণ, Indian hemp. [সং. √ অত্+অস+ঈ (স্ত্রী.)]।

অতিনাটকীয়তা

অতিনাটকীয়তা–বি. নাট্যগুণের বাড়াবাড়ি, যতটা নাটকীয়তা প্রয়োজন তার চেয়ে বেশি।

অতি

অতি–অব্য.  ১. অধিক (অতি শীঘ্র, অতিবল);  ২. অতিক্রান্ত (অতীত-অতি+ইত);  ৩. বহির্ভূত (অতিপ্রাকৃত, অতীন্দ্রিয়-অতি+ইন্দ্রিয়)।  বিণ.  ১. অত্যন্ত অসংগত, অনুচিত;  ২. (মন্দার্থে) অতিরিক্ত (অতিবাড় অতিআগ্রহ, অতিদর্প);  ৩. (ব্রজ.) উত্কৃষ্ট (‘সো অতি নাগর’: বিদ্যা.)। [সং. √ অত্+ই]।