কাণ্ডারি

কাণ্ডারি–বি. যে নৌকার হাল ধরে গতি নিয়ন্ত্রণ করে; মাঝি।

কাণ্ডার

কাণ্ডার১ [ kāṇḍāra ] বি. ১. তাঁবু; ২. পরদা। [< সং. স্কন্ধাবার]। কাণ্ডার২ [ kāṇḍāra ] বি. ১. নৌকার হাল; ২. (বিরল) কাণ্ডারি, মাঝি। [সং. কর্ণধার > প্রাকৃ. কণ্ঢার]। কাণ্ডারি–বি. যে নৌকার হাল ধরে গতি নিয়ন্ত্রণ করে; মাঝি।

কানেস্তারা

কানেস্তারা [ kānēstārā ] বি. টিনের তৈরি বড় পাত্রবিশেষ। [ইং. canister]।

কানুনগো

কানুনগো, (বর্ত. অপ্র.) কানুন-গোই [ kānunagō, kānuna-gōi ] বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]।

কানুন

কানুন১ [ kānuna ] বি. আইন, বিধান; বিধিব্যবস্হা। [আ. কা’নূন]। কানুন২ [ kānuna ] বি. বহুতন্ত্র বাদ্যযন্ত্রবিশেষ। [< সং. কাত্যায়নী বীণা]।

কানুটি

কানুটি [ kānuṭi ] বি. কানমলা। [হি. কনেঠী]।

কানীনী

কানীনী–বি. (স্ত্রী.) কানীন, কুমারীর গর্ভজাত।

কানীন

কানীন [ kānīna ] বিণ. কুমারীর গর্ভজাত (কর্ণ কুন্তীর কানীন পুত্র)। ☐ বি. কুমারীর গর্ভজাত সন্তান। [সং. কন্যা (< কনীন) + অ]। বি. (স্ত্রী.) কানীনী।

কানি

কানি [ kāni ] বি. জীর্ণ বস্ত্রখণ্ড, ন্যাকড়া। [দেশি]।

কানাত

কানাত, (বর্জি.) কানাত্ [ kānāta, kānāt ] বি. তাঁবু; তাঁবুর ঘের বা পরদা। [তুর্. ক’নাত্]।