কাপড়

কাপড় [ kāpaḍ ] বি. বস্ত্র, বসন। [সং. কর্পট]। কাপড়-চোপড়–বি. পোশাকপরিচ্ছদ। কাপড় ছাড়া–ক্রি. বি. পোশাক বদল করা (তোমরা বসো, আমি ওপরে গিয়ে কাপড়টা ছেড়ে আসি)।

কাপট্য

কাপট্য [ kāpaṭya ] বি. শঠতা; ছলনা। [সং. কপট + য]।

কাপটিক

কাপটিক [ kāpaṭika ] বিণ. শঠ, ধূর্ত। [সং. কপট + ইক]।

কাপ

কাপ১ [ kāpa ] বি. পেয়ালা। [ইং. cup]। কাপ২ [ kāpa ] বি. ১. বারেন্দ্র ব্রাহ্মণের শ্রেণিবিশেষ, ভঙ্গকুলীন; ২. ছলনা, ভান (মোটেই অসুখ হয়নি, কাপ করে পড়ে আছে)। ☐ বিণ. ছদ্মবেশী, কপটী; কৌতুককারী (‘ঐ এল শিব বুড়া কাপ’: ভা. চ.)। [সং. কপট]।

কান্য-কুব্জ

কান্য-কুব্জ (কান্যকুব্জ) [ kānya-kubja ] বি. আধুনিক কনৌজের প্রাচীন নাম। ☐ বিণ. কান্যকুব্জসম্বন্ধীয়, কনৌজি (কান্যকুব্জ ব্রাহ্মণ)। [সং. কান্যকুব্জ + অ]।

কান্নাকাটি

কান্নাকাটি–বি. প্রবল বা অবিরাম কান্না; বিলাপ; (আল.) একান্ত আবদার; অনুনয়বিনয়।

কান্না চাপা

কান্না চাপা–ক্রি. বি. কান্না রোধ করার চেষ্টা করা; কান্না রোধ করা।

কান্না পাওয়া

কান্না পাওয়া, কান্না আসা–ক্রি. বি. কাঁদার উপক্রম করা, কাঁদার ইচ্ছা হওয়া।