কামধেনু

কামধেনু–বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী।

কামদা

কামদা–বিণ. অভিষ্টদাত্রী। ☐ বি. কামধেনু।

কামদ

কামদ–বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। ☐ বি. শিব।

কামজ

কামজ–বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন।

কামচারিণী

কামচারিণী–স্ত্রী. বিণ. কামচারী (-রিন্), ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট।

কামচারী

কামচারী (-রিন্)–বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. কামচারিণী।

কামচর

কামচর–বি. স্বেচ্ছাচার। ☐ বিণ. সেচ্ছাচারী।