ক কাম্যা কাম্যা–স্ত্রী. বিণ. কাম্য, বাঞ্ছনীয়, কামনার যোগ্য; অভীষ্ট (কাম্য ফল); ফললাভের জন্য অনুষ্ঠেয় (কাম্য কর্ম)।
ক কামোদ কামোদ [ kāmōda ] বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [সং. কামদ (কাম + √ দা + অ)]। স্ত্রী. কামোদা।
ক কাম্য কাম্য [ kāmya ] বিণ. বাঞ্ছনীয়, কামনার যোগ্য; অভীষ্ট (কাম্য ফল); ফললাভের জন্য অনুষ্ঠেয় (কাম্য কর্ম)। [সং. √ কম্ + ণিচ্ + য]। স্ত্রী. কাম্যা।
ক কামুক কামুক [ kāmuka ] বিণ. ১. কামপরবশ, রমণাভিলাষী; ২. অভিলাষী। [সং. √ কম্ + উক]। স্ত্রী. কামুকা, কামুকী।
ক কামিল কামিল [ kāmila ] বি. বিণ. ১. ওস্তাদ; কর্মকুশল; ২. পণ্ডিত; ৩. শিল্পী; ৪. স্বর্ণকার। [পা. কামিল্]।