ক কার্মুক কার্মুক [ kārmuka ] বি. ১. ধনুক; ২. (জ্যামি.) জ্যামিতিক ক্ষেত্রবিশেষ. চাপ, arc (বি.প.)। [সং. কর্মন্ + উক]।
ক কার্মিক কার্মিক [ kārmika ] বিণ. ১. যার উপর সূচিকর্ম করা হয়েছে এমন, (সাধারণত) সূচিকর্মের দ্বারা কারুকার্য করা হয়েছে এমন; ২. বিচিত্র; ৩. নির্মিত কর্মসম্বন্ধীয়। [সং. কর্মন্ + ইক]।
ক কার্পট কার্পট [ kārpaṭa ] বি. ১. জীর্ণ বস্ত্রখণ্ড, ন্যাকড়া, কানি; ২. উমেদার। [সং. কর্পট (ছেঁড়া কাপড়) + অ সম্বন্ধার্থে]।